অস্ত্রসহ নেতা গ্রেপ্তার, ছাত্রলীগ থেকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপবিজ্ঞান-বিষয়ক সম্পাদক মোস্তাকিম মোরশেদ ওরফে লিমনকে আজ শুক্রবার সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পলাশীর মোড় এলাকা থেকে চকবাজার থানা-পুলিশ তাঁকে একটি খেলনা পিস্তলসহ গ্রেপ্তার করে।মোস্তাকিম মোরশেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। চকবাজার থানা-পুলিশ জানায়, তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় লিমনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।