অস্ত্রোপচার ছাড়াই সন্তান প্রসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচার নয়, স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এভাবে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ঐশ্বরিয়ার সাহস ও শারীরিক সক্ষমতা দেখে মুম্বাইয়ের চিকিৎসকেরাও মুগ্ধ। সেভেন হিলস হাসপাতালের চিকিৎসক ফিরোজা পারিখ বলেছেন, ‘দুজন নারীর সাহসী পদক্ষেপের ফলেই অস্ত্রোপচার ছাড়া জন্ম নিয়েছে ঐশ্বরিয়ার মেয়ে। একজন হলেন নতুন মা ঐশ্বরিয়া আর অপরজন তাঁর চিকিৎসক ভিনিতা সালভি।’ঐশ্বরিয়ার সন্তান কীভাবে জন্ম নিয়েছে—সে ব্যাপারে মুখ খোলেনি মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতাল কিংবা বচ্চন পরিবার। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সন্তান প্রসবের সময় ঐশ্বরিয়াকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়। টিএনএন।