অস্ত্রোপচারের জন্য ১০ লাখ, হুইলচেয়ারের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার সাভারে ভবনধসে আহত ৫০ জনের অস্ত্রোপচারের খরচ বাবদ মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়। সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মো. এনামুর রহমান এ টাকা গ্রহণ করেন। এ ছাড়া গতকাল সন্ধ্যায় আহত রোগীদের ব্যবহারের জন্য সাভারের সিআরপি কর্তৃপক্ষের হাতে ২ লাখ ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। সিআরপির পক্ষে টাকা গ্রহণ করেন পলাশ কুণ্ডু।তহবিলের পক্ষে গতকাল বন্ধুসভার সদস্যরা সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের মধ্যে জুস ও শুকনো খাবার বিতরণ করেছেন।মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিলে আজ যাঁরা সহায়তা করেছেন:মো. আবদুর সরুর হাদী ৫০০০ টাকা; সেতারা সালমা ৩০০০; রণজিৎ কুমার, বিজয়নগর থেকে ১০০০; আমিরুননেসা বীথি, রামপুরা ১০০০; হারুনুর রশিদ মজুমদার, কারওয়ান বাজার ২০০; সাঈদ হোসেন ২০০০; শাকিল বদরুদ্দোজা শামস ২০০০; দক্ষিণ মুগদা কৃষ্ণচূড়া ক্লাব ৫০০০; ঢাকা ব্যাংক কার্ড ডিভিশন ৪৫০০; সৈয়দ হাবিবুর রহমান, গ্রীন রোড ১০০০; সৈয়দা আফরোজা ইয়াসমীন, পূর্ব রাজাবাজার ১০০০; আইরিন আক্তার, ইন্দিরা রোড ১৫,০০০; তাহেরা আফরোজা, প্রভাষক, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ১০,০০০; গুলে উলফৎ আরা ইয়াসমিন, উত্তরা ৫০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৩০০০; দীপ, উত্তরা ৩০০০; গণেশ চন্দ্র রায়, গুলশান ৫০০; প্রকৌশলী মাহবুব আলম ও সেলিনা, বনশ্রী ১০,০০০; পারভীন আহমেদ, পল্লবী ২৫০০; ফারহানা আফরোজ, পল্লবী, ৪০০০; হুমায়ুন ওমর, মোহাম্মদপুর ২০০০; রাইসা সুলতানা ৩০,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক, শ্যামলী থেকে ২০০০; মিসেস আজিজুল হোসেন খান ৫০০; মিসেস ফেরদৌসী বেগম ১০০০; জান্নাতুন নাঈমা মুক্তা, মনেশ্বর রোড ২০,০০০; মো. শাহ আলম, পল্লবী ১০০০; মো. মোয়াজ্জেম হোসেন, শ্যামপুর থেকে ১০,০০০; বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সদরঘাট ১৫,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৫০,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০; নাম প্রকাশে অনিচ্ছুক কারওয়ান বাজার ১,০০,০০০; নাজমুন নীপা, আদাবর, মোহাম্মদপুর ১০০০; শাপলা, ধানমন্ডি ১০,০০০; ফয়সাল তানজীর নীলাভ ২০০০; মাহজাবিন তাছকিন, মিরপুর ৮০০০; ইরাত জাহান লিজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১১০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৬৫,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৩৫,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৫০০০; মো. নুরুল হক ও পরিবারবর্গ, আদাবর ৩২,০০০; নায়লা নূর, আদাবর ৪০,০০০; হাদিকা ফেরদৌসী ৯০০০; শিল্পী আক্তার ২০০০; কাজী উম্মে হানি ১০,০০০; রোকসানা সুলতানা ৫০০০; তাসফিয়া মালিক প্রীতি ১০০০; নাহিদ সুলতানা ৪০,০০২, ইফাত তাসনিম, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ ২০০০; আফিফ মাহতাব, কিডস টিউটোরিয়াল ২০০০; মো. ইসমাইল হোসেন, জিডিএস কেমিক্যাল ৫০০০; ফাতেমা ইসমাইল, মগবাজার ৩০০০; জাহিদুর রহমান, নাখালপাড়া ১০০০; ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি, মিরপুর ২৫,৫০০; গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট, সব আইজিনিয়াস ৫০০০; সেগুনবাগিচা থেকে রশিদুল আনোয়ার চৌধুরী ১০,০০০; নাসরীন আনোয়ার ১০,০০০; মেহেদী ও তানভী ৫০০০; আনিকা নাওয়ার ৫০০০; ইসমাম ফাহাদ করিম ৫০০০; মো. বিন কাশেম ও মোসলেমা বেগম ৩০০০; শওকতুল ইসলাম অনু, ইন্দিরা রোড ১০,০০০; ফারুক আহমেদ, মগবাজার ১০,০০০; শিমু, মগবাজার ৪০০০; সামসুল আলম তুহিন, নেত্রকোনা ১০,০০০; রফিকুল ইসলাম, বনানী ৫০০০; সাইফুল আলম খান, বনশ্রী ৫০০০; মো. মহসিন, মোহাম্মদপুর ৫০০; মিজানুর রহমান মিজান, ডেমরা ২৫০০; রাজকুমার, ডেমরা ২৫০০; রাহিন ৩০০০; শরিফ ২০০০; রওনক তানভির ৪০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ২০০০; বিমল কান্তি সরকার ১০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৫০০০; দেলোয়ার হোসেন ৫০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০; রানা আচার্য ৫০০০; সালাউদ্দিন ৩০০০; আখলাক আহমেদ ২০,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১১,৫০০; গাজীপুর উপশহর থেকে ১০,০০০; মো. শামসুল আলম ২০০০; জাহেদুল ৫০০০; সানশাইন করপোরেশন ১২,০০০; মাহমুদা বেগম ১০০০: ডা. গোফরানুল হক ৫০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০; এস এম আশিকুল ইসলাম ১০০; আকলিমা আক্তার ৫০০; জহুরুল ইসলাম চৌধুরী ৮,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ৩০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ২৩,০০০; উম্মে সালমা ১১,০০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১৫০০; নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০; শারমিন আক্তার মুক্তি ২৭০০; খলিল ২০০০ এবং নাম প্রকাশে অনিচ্ছুক ২৫,০০০ টাকা।আজ মোট জমার পরিমাণ ৮ লাখ ৯১ হাজার ১০২ টাকা। গতকালের জমাসহ তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল ৭১ লাখ ৫৫ হাজার ১১৬ টাকা।