অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক নিয়োগের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অস্থায়ী ভিত্তিতে তিন হাজার ৫৫১ জন প্রার্থীকে সহকারী সার্জন পদে নিয়োগের জন্য অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়েছে। আজ সোমবার তথ্য অধিদপ্তর থেকে এ খবর জানানো হয়। এদিকে ফলাফলকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। বিক্ষুব্ধ প্রার্থীরা বিএসএমএমইউয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আবদুল আজিজ ও আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ইকবাল আর্সলানের কক্ষে ভাঙচুর করেছেন।ফলাফল দেখতে ক্লিক করুন