অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেই পুরোনো একই গান আবারও করব। তবে যে গানগুলো কম গাওয়া হয়, হয়তো একেবারেই গাওয়া হয় না, সেই গানগুলোও করার ইচ্ছা আছে।’ বললেন তপু। আজ বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে গান করবেন তিনি। গানের প্রসঙ্গ নিয়েই কথা হলো তপুর সঙ্গে।পুরোনো একই গান কেন বারবার গাইতে হয়?যে গানগুলো শ্রোতাদের মনের মধ্যে গেঁথে গেছে, দেখেছি তাঁদের আগ্রহটা সেগুলোর দিকে বেশি। এই গানগুলোই তাঁরা বারবার শুনতে চান। আমার কিন্তু পুরোনো কয়েকটি খুব ভালো গান আছে। আমি বলব, সেগুলো আমার খুব প্রিয়। সব সময় গাওয়া হয় না বলে শ্রোতারা এখনো তা নিতে পারেননি। আশা করছি, ওই গানগুলো যদি বেশি বেশি শোনাই, তাহলে এগুলোর প্রতিও সবার আগ্রহ তৈরি হবে।আপনার সেই গানগুলো কোন অ্যালবামের?আমার তো দুটি একক অ্যালবাম বেরিয়েছে—বন্ধু ভাবো কি? (২০০৮) ও সে কে? (২০১০)। আর আমাদের ব্যান্ড যাত্রীর অ্যালবাম ডাক (২০০৬)। আমার খুব জনপ্রিয় ‘এক পায়ে নূপুর’ ও ‘মেয়ে’ গান দুটি রয়েছে বন্ধু ভাবো কি? অ্যালবামে। আর ‘একটা গোপন কথা’ গানটি অনেক আগে একটি মিক্সড অ্যালবামে গেয়েছিলাম। সে কে? অ্যালবামটি কিন্তু অনেক গোছানো, গানগুলোর কথা ও সুর একেবারেই অন্য রকম, অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ব্যবহার—সব মিলিয়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। অথচ শ্রোতারা সেভাবে নিতে পারেননি। এবার আপনার নতুনটির খবর বলুন। ভালোবাসা দিবসের আগে বাজারে আসবে তো?চেষ্টা করছি। সব কটি গানের কথা ও সুর তৈরি। স্টুডিওর পুরো কাজই বাকি আছে। আমার এবারের অ্যালবামের নাম আর তোমাকে। এখন তো ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের ব্যবহারই বেশি হচ্ছে। অনেক শ্রোতার কাছ থেকেই এ ব্যাপারে নেতিবাচক কথা শুনেছি। তাই আমি নতুনটিতে অ্যাকুস্টিক সব বাদ্যযন্ত্রের ব্যবহার রাখছি।