পুরো নাম: অ্যাঙ্গেল ফ্যাবিয়ান ডি মারিয়াডাকনাম: ফিডেও (স্প্যানিশ ভাষায় যার অর্থ নুডলস), এল ফ্লাকোজন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ (রোজারিও)উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চিপ্রিয় ও অন্যান্যশহর: রোজারিওরং: সাদাগাড়ি: অডি আর-৮সিনেমা: দ্য ব্লাইন্ড সাইডঅভিনেতা: সিলভেস্টার স্ট্যালনঅভিনেত্রী: অ্যাঞ্জেলিনা জলিচিত্রকর: পাবলো পিকাসোবই: দ্য সেইন্ট, দ্য সাফার অ্যান্ড দ্য সিইওলেখক: শেক্সপিয়ারখাবার: আসাডোপোশাক: জিনসমানুষের যে গুণ ভালো লাগে: সততাযে স্বপ্ন দেখেন: বিশ্বকাপ জয়ছেলেটি আপন মনে ঘুরে বেড়াত। ঘুরতে ঘুরতে কখনো বিচিত্র কিছু দেখে থমকে দাঁড়াত। কখনো হাত দুটি গালে দিয়ে ভাবত। কী ভাবত, ছেলেটিই জানে। আপনভোলা চার বছর বয়সী এই ছেলেটিই একদিন চঞ্চল হয়ে উঠল, যখন তার বাবা একটি ফুটবল এনে দিলেন তাকে।রঙিন বলটি ছোট্ট অ্যাঙ্গেল ডি মারিয়াকে আকৃষ্ট করল। বল নিয়েই পড়ে থাকে সে। ধীরে ধীরে বয়স বাড়ে। স্কুলে যেতে শুরু করে সে। পড়াশোনায় ভালোই ছিল। মা ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখতে লাগলেন। ডি মারিয়াও স্বপ্ন দেখত। তখন কাউকে কিছু না বললেও বড় হয়ে বলছেন, ‘কত কিছু হওয়ার স্বপ্ন দেখতাম সেই ছোটবেলায়!’ছেলেবেলায় ডি মারিয়া যতই স্বপ্ন দেখুন, তাঁর ক্যারিয়ারের রূপরেখা সেই ছোট্টবেলাতেই ঠিক করে দিয়েছিলেন তাঁর ডাক্তার। ছেলেকে খেলাধুলায় দিন—ডি মারিয়ার মাকে পরামর্শ দিয়েছিলেন ডাক্তার। মা মানতে না চাইলেও বাবা ডাক্তারের পরামর্শকেই বেদবাক্য হিসেবে নিয়েছিলেন। ফুটবল-পাগল বাবা ডি মারিয়াকে ফুটবলে নাম লিখিয়ে দিয়ে বলেছিলেন, ‘বড় ফুটবলার হও।’ বাবার এই কথাকে আজও ডি মারিয়া ভাবেন জীবনে পাওয়া সবচেয়ে বড় উপদেশ হিসেবে।ছেলেকে বাড়ির পাশের ক্লাবের ছোটদের দলে ভর্তি করিয়ে দেন বাবা। হালকা-পাতলা গড়নের ডি মারিয়া গতি আর স্কিল দিয়ে সেই ছোট্ট বয়সেই নজর কাড়েন রোজারিও সেন্ট্রাল ক্লাবের স্কাউটদের। ১৩ বছর বয়সেই ডাক পান রোজারিও সেন্ট্রালে। কিন্তু ডি মারিয়া সেখানে কিছুতেই একা যেতে রাজি নন। বাধ্য হয়েই বাবা-মাকে যেতে হয় সঙ্গে।ঘরমুখী বাবা-মায়ের আদরের সেই ছেলেটি এখন একাই থাকেন দূর দেশে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ছেড়ে ইউরোপের স্পেনে। থাকতে পারেন ফুটবলের টানে। ‘আমি ফুটবল ভালোবাসি। ফুটবলের টানেই এই দূর দেশে এসেছি।’তবে ফুটবলের টানে স্বদেশকে ভুলে যান না ডি মারিয়া। সুযোগ পেলেই ফিরে যান স্বভূমে, ফিরে যান পরিবার আর বন্ধুদের টানে। দুই বছর হলো প্রিয় বান্ধবী জর্জেলিনা কার্ডোসোকে বিয়ে করেছেন। তাঁর ভালোবাসার আকর্ষণ তো আছেই, সঙ্গে আছেন আরও ছয়জন—ছোট্টবেলা থেকে সুখ-দুঃখ ভাগ করে নিতেন যাঁদের সঙ্গে, শৈশবের সেই ছয় বন্ধু।এখনো বাড়িতে গেলে তাঁদের সঙ্গেই সময় কাটান ডি মারিয়া। কেউ পড়াশোনা করছেন, কেউ ডি মারিয়ার মতোই ফুটবল খেলেন, কেউ আবার জীবন ও জীবিকার তাগিদে ঢুকে পড়েছেন কাজে। তবে প্রিয় বন্ধুকে সময় দিতে ভুল হয় না তাঁদের। বন্ধু স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে আছেন, এটা গর্বিত করে তাঁদের।ডি মারিয়া ও ছয় বন্ধুর আরও একটি স্বপ্ন আছে, যে স্বপ্নটি ডি মারিয়া-পত্নী কার্ডোসো, ডি মারিয়ার বাবা-মায়েরও। ফিফা বিশ্বকাপ জেতার স্বপ্ন। ক্রিস্টিয়ানো রোনালদো আর কাকার সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে লালন করে এগিয়ে চলেছেন আর্জেন্টাইন উইঙ্গার। আবিদুল ইসলাম