অ্যাডেলের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার বিলবোর্ডে নতুন ইতিহাস লিখলেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেলে। প্রথম নারী হিসেবে বিলবোর্ডের সেরা শিল্পী হিসেবে তিনি ছিলেন বছরজুড়েই। অ্যাডেলের এই সাফল্যের দেখা পেলেন তাঁর টুয়েন্টি ওয়ান অ্যালবামটির সুবাদে। আর বছরজুড়ে টপ সিঙ্গেল হিসেবে শ্রোতাদের মাত করে রাখার পেছনে ছিল ২৩ বছর বয়সী অ্যাডেলের ‘রোলিং ইন দ্য ডিপ’ গানটি। বিলবোর্ডে এই শিল্পীর পরেই আছেন রিয়ান্না, কেটি পেরি ও লেডি গাগা। এ ছাড়া শীর্ষ দশে আছেন নিকি মিনাজ, টেইলর সুইফট, জাস্টিন বিবার, ক্রিস ব্রাউন, লিল ওয়েইন ও ব্রুনো মার্স। রয়টার্স।