অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে মন্ত্রীকে প্রধান করে ২৫ সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অ্যানথ্রাক্স পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে প্রধান করে ২৫ সদস্যের জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।মন্ত্রী বলেন, অ্যানথ্রাক্স পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জেলা ও উপজেলা পর্যায়েও একটি করে কমিটি করা হবে। এ কমিটি আগামী ঈদুল আজহার আগে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন হাটবাজারে আক্রান্ত গরু ও ছাগল শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কারিগরি কমিটিও গঠন করা হবে। এ ছাড়া দেশের ১০টি স্পটে চেকপোস্ট বসানো হবে, যাতে রোগাক্রান্ত পশু সীমান্ত দিয়ে বাংলাদেশে আসতে না পারে।প্রাণীসম্পদমন্ত্রী বলেন, অ্যানথ্রাক্স পরিস্থিতি খারাপ, এমন আট জেলার ১৮টি উপজেলায় টিকা দেওয়া হবে, যাতে এসব এলাকা ঈদের আগেই সম্পূর্ণ অ্যানথ্রাক্সমুক্ত হয়।