অ্যানথ্রাক্স নিয়ে রেড অ্যালার্ট তুলে নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার অ্যানথ্রাক্স নিয়ে জারি করা রেড অ্যালার্ট তুলে নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস রেড অ্যালার্ট তুলে নেওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়।সাংবাদিকদের তিনি বলেন, আগামী ঈদে মানুষ নির্ভয়ে গরু ও ছাগলের মাংস খেতে পারবে। মন্ত্রী বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় এ রোগের সংক্রমণ বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, রেড অ্যালার্টের ভুল ব্যাখ্যা করায় এবং কিছু অতিরঞ্জিত প্রচারের কারণে মানুষের মধ্যে ভয়-ভীতির সৃষ্টি হয়েছিল। আর এর বিরূপ প্রভাব পড়ে দেশের পশুসম্পদভিত্তিক অর্থনীতির ওপর। তবে এখন কোনো ভয় নেই। মানুষ এখন নিঃসংকোচে পশু জবাই করতে পারে এবং মাংস খেতে পারে।