অ্যানথ্রাক্স সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে উল্লাপাড়ায় সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৬ আগস্ট উল্লাপাড়ায় এক সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন সাংসদ শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকারের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আমিনুল ইসলাম, আনন্দ মোহন ধর, ইব্রাহীম হোসেন, জাহেদুল হক, শহিদুল ইসলাম, এ্যাডঃ মারুফ বিন হাবিব, সুকুমার সুর রায়, মীর শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ।