অ্যানিমেল হাজবেন্ড্রি বিষয়ে শিক্ষার্থী ভর্তি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আপত্তির মুখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবিতে) সদ্য চালু করা অ্যানিমেল হাজবেন্ড্রি (পশুপালন) বিষয়ে শিক্ষার্থী ভর্তি আপাতত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।একই সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনে ইউজিসির সদস্য আতফুল হাই শিবলীকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পবিপ্রবির ওই বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি স্থগিত থাকবে।আজ বৃহস্পতিবার ইউজিসির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এ-সংক্রান্ত পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।