অ্যানিমেশন ছবিতে অমিতাভের কণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অ্যানিমেশন ছবির নেপথ্য কণ্ঠ দিলেন অমিতাভ বচ্চন। ছবির নাম মহাভারত। পেন ইন্ডিয়া প্রযোজিত এই ছবির ‘ভীষ্ম’ চরিত্রে কণ্ঠ দিলেন তিনি। এতে আরও ১৫ জন বলিউড তারকা কণ্ঠ দিচ্ছেন। ৫০ কোটি রুপি বাজেটের এই ছবির ডাবিং করতে গিয়ে ছবিয়ালদের দারুণ অবাক করে দিলেন অমিতাভ। ছবির পুরো ডাবিং শেষ করলেন মাত্র এক ঘণ্টার মধ্যে! ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন, ডাবিংয়ের সময় চিত্রনাট্যের ভাষার কিছু ব্যাকরণগত সমস্যাও ঠিকঠাক করে দিয়েছেন বচ্চন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এর বিনিময়ে কোনো অর্থই নেননি তিনি। পিটিআই।