অ্যান্ড্রু স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম : অ্যান্ড্রু জন স্ট্রাউসডাকনাম : স্ট্রাউসি, লেভি, মেয়ারম্যান, মাপেটজন্ম : ২ মার্চ ১৯৭৭, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকাউচ্চতা : ৫ ফুট ১১ ইঞ্চিপ্রিয় ও অন্যান্যব্যাট : গ্রে নিকলস প্রিডেটরক্রিকেটার : পল কলিংউডব্যান্ড : ডায়ার স্ট্রেইটসফুটবল ক্লাব : চেলসিমাঠ : লর্ডসপরিসংখ্যানের আলোয় তিনি হয়তো ইংল্যান্ডের সেরা অধিনায়ক নন। কিন্তু তাঁর হাত ধরেই দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুটি অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। শুধু তা-ই নয়, ইংল্যান্ড দলের টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট পরার স্বপ্নও সত্যি হয়েছে তাঁর নেতৃত্বেই। সেই তিনি, অ্যান্ড্রু স্ট্রাউসের জন্ম কিন্তু ইংল্যান্ডে নয়, দক্ষিণ আফ্রিকায়!জোহানেসবার্গে ১৯৭৭ সালের ২ মার্চ দক্ষিণ আফ্রিকান বাবা ও ইংলিশ মায়ের ঘরে জন্ম তাঁর। বাবা ছিলেন বিমা প্রতিনিধি। স্ট্রাউসের বয়স যখন ৬, পুরো পরিবার নিয়েই তাঁরা চলে আসেন ইংল্যান্ডে। তবে স্থায়ী হওয়ার আগে বছর দেড়েক কাটিয়ে আসেন অস্ট্রেলিয়ায়। স্ট্রাউসের লেখাপড়ায় হাতেখড়ি ফার্নহাম রয়্যালের ক্যালডিকট স্কুলে। ক্রিকেটের পাশাপাশি গলফ এবং রাগবি চর্চাও চলত স্কুলে। অক্সফোর্ডশায়ারের র‌্যাডলি কলেজে ভর্তি হওয়ার পরই তাঁর ক্রিকেটের দিকে ঝুঁকে পড়া। ওই কলেজের ক্রিকেট-গুরু ছিলেন অ্যান্ডি ওয়াগনার। তিনিই সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে আবিষ্কার করেন স্ট্রাউসকে।ওয়াগনারই কাউন্টি দল মিডলসেক্স কর্তৃপক্ষকে জানান স্ট্রাউসের কথা। ক্লাবটির আগ্রহ সত্ত্বেও স্ট্রাউস সিদ্ধান্ত নিলেন, আগে অন্তত স্নাতক ডিগ্রি, পরে পেশাদার ক্রিকেট। অর্থনীতিতে স্নাতক করার পরই যোগ দেন মিডলসেক্সে। ১৯৯৮ সালে ২১ বছর বয়সে অভিষেক প্রথম শ্রেণীর ক্রিকেটে। হ্যাম্পশায়ারের বিপক্ষে অভিষেকে ৮৩ রানের ইনিংস। মিডলঅর্ডারে শুরু হলেও পরে স্ট্রাউস উঠে আসেন টপ অর্ডারে। সাফল্য পান ওপেনিংয়েই। প্রথম শ্রেণীর প্রথম সেঞ্চুরিটা আসে ২০০০ সালে, নর্দাম্পটনশায়ারের বিপক্ষে। ২০০২ সালে অ্যাঙ্গাস ফ্রেজারের হঠাৎ অবসরে মিডলসেক্সের অধিনায়ক হন স্ট্রাউস। নেতৃত্বের প্রথম বছরেই দ্বিতীয় বিভাগ থেকে দলকে তুলে আনেন শীর্ষ লিগে। এই সাফল্যের ধারাবাহিকতায় ইসিবি ক্রিকেট একাডেমি দলের অধিনায়ত্বও পেয়ে যান। টানা ভালো খেলার পুরস্কার হিসেবে ২০০৩ সালের বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ডাক পাওয়া।ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। মাইকেল ভনের চোট পরে তাঁর জন্য খুলে দেয় টেস্ট দলের দরজাও। ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে রাজকীয় অভিষেক। প্রথম ইনিংসে ১১২ রান। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পেয়ে যাচ্ছেন বলে যখন ভাবা হয়েছিল, তখন উইকেটের জুটি নাসের হুসেইনের ভুলে তিনি রানআউট ৮৩ রানে। তবে স্ট্রাউসের মধ্যে সম্ভাবনা দেখে ওই ম্যাচেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন হুসেইন। চোট কাটিয়ে ভন দলে ফিরলে তাঁর জন্য বাদ পড়বেন স্ট্রাউস! সিদ্ধান্ত নিতে দেরি করলেন না হুসেইন। লর্ডস টেস্ট শেষেই দল থেকে সরে দাঁড়ালেন হুসেইন। তাঁর সিদ্ধান্তটা যে খুবই সময়োপযোগী ছিল, প্রথম ১২ টেস্টে স্ট্রাউসের পাঁচটি সেঞ্চুরিই তার প্রমাণ।প্রথম ৩০ টেস্টে ১০ সেঞ্চুরির পর ক্যারিয়ারের বাজে সময়ের শুরু স্ট্রাউসের। পরের ১৫ টেস্টে সেঞ্চুরিশূন্য। ফল, ২০০৭ সালে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ। ফিরলেন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেই। এবং ফিরেই নেপিয়ারে করলেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৭৭ রান। পরের গল্প শুধুই এগিয়ে যাওয়ার।উইনস্টন চার্চিলের দারুণ ভাবশিষ্য স্ট্রাউস। পড়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীর লেখা সব বই ও ডায়েরি। ব্যক্তি স্ট্রাউস খুবই পরিবার অন্তঃপ্রাণ। স্ত্রী রুথ ম্যাকডোনাল্ড, দুই ছেলে স্যাম ও লুকাকে নিয়ে সুখের সংসার। অভিনয়শিল্পী অস্ট্রেলিয়ান রুথের সঙ্গে পরিচয় সিডনিতে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে। ২০০৩ সালে বিয়ে। পরিবার স্ট্রাউসের কাছে কতটা প্রাধান্য পায়, সেটা বোঝাতে এই তথ্যটা না দিলেই নয়—খেলার সময় বিয়ের আংটি পুরোনো জুতার ফিতা দিয়ে গলার সঙ্গে বেঁধে রাখেন। তিনি যে পরিবারের জন্যই ক্রিকেট খেলেন, সেটা স্মরণ রাখার জন্যই এই ব্যবস্থা।পারিবারিক প্রশান্তিটা তিনি ছড়িয়ে দিতে পেরেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ড্রেসিংরুমেও। অধিনায়ক স্ট্রাউসের এটিই বড় পাওয়া! সোলায়মান পলাশ