অ্যাপার্টমেন্ট বেচে দিচ্ছেন দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রভাদেবী লাক্সারি হাইরাইজ—এত দিন এই অ্যাপার্টমেন্টটাই ছিল দীপিকা পাড়ুকোনের ঠিকানা। কেবল ঠিকানাই নয়, এই বাসাটার সঙ্গে জড়িয়ে আছে তাঁর অনেক স্মৃতি। স্মৃতিতে আছে কদিন আগেই সাবেক হওয়া প্রেমিক সিদ্ধার্থের নাম। আর তাই ঠিকানা বদল করতে চাইছেন দীপিকা, বেচে দিচ্ছেন এই অ্যাপার্টমেন্ট। ৩০তম ফ্লোরের জাঁকালো অ্যাপার্টমেন্টটি পুরোটাই সাজানো হয়েছিল দীপিকার ইচ্ছামতো। গৃহনির্মাণ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের ধারণা, বেশ চড়া দামেই বিকোবে অ্যাপার্টমেন্টটি। এএনআই।