অ্যাব ও পেশাজীবী পরিষদ থেকে মাহমুদুর রহমানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মাহমুদুর রহমান। আজ সোমবার তিনি দুটো সংগঠন থেকেই পদত্যাগ করেন। মাহমুদুর রহমান দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তিনি তাঁর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন। গত ১০ বছর ধরে তিনি অ্যাবের সভাপতি এবং গত ছয় বছর ধরে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ছয় বছর আগে যখন সম্মিলিত পেশাজীবী পরিষদ হয় তখন কথা ছিলো ছয় মাস পরপর নেতৃত্ব বদল হবে। কিন্তু নানা কারণেই সেটি হয়নি। আর অ্যাবে আমি দশ বছর। এতো দীর্ঘ সময় কোন পদে থাকাটা ঠিক নয়। আর আমি আমার পত্রিকায় আরও বেশি সময় দিতে চাই। এসব কারণেই পদত্যাগ। সাম্প্রতিক সময়ে বিরোধী দলীয় নেত্রীর ভারত সফর নিয়ে আমার দেশের প্রকাশিত সংবাদ নিয়ে বিএনপির কারো কারো সঙ্গে মনোমালিন্যের জের ধরে পদত্যাগ করেছেন এমন কথা থাকলেও সেগুলোকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন মাহমুদুর রহমান। তিনি বলেন, বিএনপির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। বিএনপি একটি দল। সেই দল দলের মতো চলবে। আর আমার দেশের স্বাধীন নীতি রয়েছে। সেই নীতি নিয়ে পত্রিকা চলে। এখানে দুটোকে মিলিয়ে ফেলার কোন সুযোগ নেই।