অ্যামনেস্টির প্রতিবেদন নিয়ে উদ্বিগ্ন নই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন সত্য নয় বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে অ্যামনেস্টির প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে জবাবদিহির ব্যবস্থা আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা ঢালাওভাবে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সত্য নয়।’প্রতিবেদন নিয়ে উদ্বিগ্ন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা তাদের নিজস্ব মতামত দিয়েছে। আমরা তা মানছি না। তাই এ নিয়ে উদ্বিগ্ন নই। তবে সরকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থার প্রতিবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’আরেক প্রশ্নের জবাবে শামসুল হক টুকু বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।