অ্যামি ওয়াইনহাউসের নতুন অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসেম্বরে প্রয়াত সংগীত তারকা অ্যামি ওয়াইনহাউসের নতুন অ্যালবাম আসছে বাজারে। এটি হবে তাঁর তৃতীয় অ্যালবাম। এতে বেশ কিছু নতুন গান থাকবে। অ্যামির পৃষ্ঠপোষক সালাম রেমি ও মার্ক রনসন মিলে এই অ্যালবামটি বের করছেন। গানগুলো অ্যামির জীবদ্দশায় বিভিন্ন সময় রেকর্ড করা হয়। এর মধ্যে একেবারে নতুন গান হলো ‘বিটুইন দ্য চিটস’। এক বিবৃতিতে অ্যামির বাবা মিচ ওয়াইনহাউস বলেন, নতুন অ্যালবামের গানগুলো শুনে তাঁর মনটা বড় উদাস হয়ে গিয়েছিল। এর আগে ২০০৩ সালে ফ্রাঙ্ক নামে অ্যামির প্রথম অ্যালবাম বের হয়। ২০০৬ সালে বের হয় দ্বিতীয় অ্যালবাম ব্যাক টু ব্ল্যাক। বিবিসি।