অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তায় একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: অ্যাম্বুলেন্সের চালক আনসার আলী (৩৫), আরোহী নীলু পাঠান (৫০) ও তাঁর স্ত্রী ফারজানা পাঠান। অ্যাম্বুলেন্সে পাঁচজন ছিলেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।