অ্যালবামটি আধুনিক ও লোকগান দিয়ে সাজিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে বাজারে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা সাজুর একক অ্যালবাম ০১৭১৪৫৫৮২৮৩। অ্যালবামটিতে গান গাওয়ার পাশাপাশি বেশির ভাগ গানের কথা ও সুর করেছেন সাজু নিজেই। অ্যালবামটির প্রসঙ্গ ধরেই আজকের কথোপকথন সাজুর সঙ্গে।অ্যালবামের নাম এ ধরনের রাখার কারণ কী?ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর এটি আমার তৃতীয় অ্যালবাম। এর আগে ২০০৮ সালে পিরিতের দাগ এবং ২০০৯ সালে মায়ায় পড়েছি নামের দুটি অ্যালবাম বের হয়। দ্বিতীয় অ্যালবাম প্রকাশের পরই আমি চেয়েছি তৃতীয় অ্যালবামটি হবে একটু ভিন্ন ঘরানার। সেটি অবশ্যই নাম থেকে শুরু করে সব দিক থেকে। তা ছাড়া ইচ্ছে ছিল, সবার চেয়ে একেবারে আলাদা নামের একটি অ্যালবাম বের করব। মূলত সে কারণেই অ্যালবামটির নাম এ ধরনের রেখেছি।মোবাইল নম্বরটি আসলে কার?এটি আমার নিজেরই মোবাইল নম্বর। এ নম্বরের মাধ্যমে আমার ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। আমি মনে করি, এর ফলে ভক্তদের সঙ্গে আমার যোগাযোগটা আরও প্রগাঢ় হবে। তাদের নানা ধরনের সমালোচনা আমার গানকে অনেক দূর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারবে। মজার ব্যাপার হচ্ছে, ভক্তদের জন্য এই শিরোনামে একটি গানও রেখেছি আমি।এবার অ্যালবাম সম্পর্কে বলুন?এর আগের দুটি অ্যালবামে শ্রোতারা আমার কণ্ঠে লোকগানকে ভালোভাবে গ্রহণ করেছে। দেশের বাইরের বিভিন্ন শোতে গিয়েও সেখানে প্রচুর লোকগানের অনুরোধ পাই। সবদিক চিন্তাভাবনা করে এবারের অ্যালবামটি আধুনিক ও লোকগান দিয়ে সাজিয়েছি। তা ছাড়া এবারের অ্যালবামের একটি ছাড়া বাকি গানগুলোর সুরও আমি করেছি। বলতে পারেন, অ্যালবামটিতে শ্রোতারা একেবারে নতুন করে আমাকে খুঁজে পাবে। আমার এ অ্যালবামে শাহ আবদুল করিম, দুরবীন শাহ, রফিক মোয়াজ্জিন, আবুল হাসেম আল-মামুন ও বাউল বশির উদ্দিনের লেখা কিছু গান করেছি।গায়ক, সুরকার ও গীতিকার—কোন পরিচয়ে নিজেকে দেখতে চান?আমার প্রথম ও প্রধান পরিচয় হচ্ছে, আমি গায়ক। গান লেখা ও সুর করাটা অনেকটা শখের বশেই বলতে পারেন। তবে গান গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালনার কাজটার প্রতি আমার দুর্বলতা রয়েছে। আস্তে আস্তে নিজেকে একজন সংগীত পরিচালক হিসেবেই আসলে দেখতে চাই।গান নিয়ে আপনার চিন্তাভাবনা কী? আসলে আমার সব চিন্তাভাবনা সংগীতকে ঘিরে। তাই সংগীতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে স্নাতক করছি।