প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মেছেন গ্লস্টারশায়ারে। যে শহরে জন্ম জে কে রাউলিংয়ের; হ্যারি পটার নামের সুবোধ এক বালকের অত্যাশ্চর্য কীর্তি আর মায়াবী জাদুর জগত্ নির্মাণ করেছেন যিনি। আর অ্যালিস্টার কুক যেন ক্রিকেটের হ্যারি পটার। শান্ত-সুবোধ দেখতে, হাতে জাদুর ছড়িটির বদলে কেবল থাকে ব্যাট। ২২ বছর বয়সে টেস্ট অভিষেকে ভারতের মাটিতে স্পিনারদের কাঁচকলা দেখিয়ে ৬০ আর অপরাজিত ১০৪ রানের দুটো ইনিংস খেলেছেন। এবার বাংলাদেশ সফরে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই করলেন সেঞ্চুরি। একসময় হতে চেয়েছিলেন সংগীতশিল্পী। ব্যাট হাতেই যখন সুর তোলা যায়, পিয়ানো-গিটারের কী দরকার!