অ্যাসপিরিন ক্যানসারের ঝুঁকি কমায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসপিরিন সাধারণত হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়, এত দিন এটা জানা ছিল। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, দৈনিক নিয়মমাফিক অ্যাসপিরিন খেলে ক্যানসারের মৃত্যু ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমতে পারে। মেডিকেল জার্নাল ‘ল্যান্সেট’-এ প্রকাশিত গবেষণাপত্রে ইংল্যান্ডের আড়াই হাজার রোগীদের ওপর পরিচালিত জরিপের ফলাফল লিপিবদ্ধ হয়েছে। ফলাফলে বলা হয়, অ্যাসপিরিন ক্যানসারে মৃত্যুর হার কমপক্ষে এক-পঞ্চমাংশ কমাতে পারে। গবেষকেরা বলছেন, অ্যাসপিরিন খাওয়ার ফলে রক্তক্ষরণের যে নেতিবাচক দিকটি রয়েছে, তার চেয়ে এর উপকারিতাই বেশি। বিবিসি।