অ্যাসাঞ্জ বিষয়ে বসছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়ে আগামী শুক্রবার বৈঠকে বসবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা। একদিকে অ্যাসাঞ্জকে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত, অন্যদিকে তাঁকে গ্রেপ্তারে তত্পর যুক্তরাজ্যের চেষ্টার প্রেক্ষাপটে এ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) ২৩ সদস্যের মধ্যে ২০ সদস্যই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠকের ব্যাপারে মত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ত্রিনিদাদ-টোবাগো—এই তিন দেশ এ ব্যাপারে তাদের আপত্তি জানিয়েছে।ইকুয়েডর গত বৃহস্পতিবার অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাজ্য অ্যাসাঞ্জের ইকুয়েডর যাওয়া ঠেকাতে দূতাবাসের বাইরে পুলিশ মোতায়েন করে বলেছে, অ্যাসাঞ্জকে নিরাপদে দেশ থেকে বেরিয়ে যেতে দেবে না তারা। প্রয়োজনে দূতাবাসের ভেতরে ঢুকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেওয়া হয়। অ্যাসাঞ্জকে কয়েক বছর এ অবস্থায় থাকতে হতে পারে বলে তারা মন্তব্যও করেছে।তবে ইকুয়েডরে যুক্তরাজ্যের প্রতিনিধি ফিলিপ বার্টন বলেছেন, লন্ডন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে অঙ্গীকারবদ্ধ।