অ্যাসাঞ্জকে নিয়ে ইকুয়েডরের সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারণ করবে ইকুয়েডরের সরকার। অ্যাসাঞ্জের ব্যাপারে আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট রাফায়েল করিয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা। ইকুয়েডরের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো আলবুজারের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গতকাল মার্কো আবুজা বলেন, ‘অ্যাসাঞ্জের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। এ ব্যাপারে কাল (আজ বৃহস্পতিবার) প্রেসিডেন্ট তাঁর সিদ্ধান্ত দেবেন।’সুইডেনে প্রত্যর্পণ এড়াতে গত মঙ্গলবার তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন।গত সপ্তাহে সুইডেনে প্রত্যর্পণের বিষয়ে যুক্তরাজ্যের আদালতে চলতে থাকা মামলায় হেরে যান অ্যাসাঞ্জ। সুইডেনের আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে। এ মামলার বিচারের জন্য অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে সুইডেন। আদালত তাঁকে সুইডেনে হস্তান্তরের নির্দেশ দেন।