অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানোর রায় দিয়েছেন আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যৌন অপরাধের অভিযোগে বিচারের জন্য সুইডেনে পাঠানোর পক্ষে রায় দিয়েছেন যুক্তরাজ্যের আদালতের এক বিচারক।দক্ষিণ লন্ডনের বেলমার্স ম্যাজিস্ট্রেট আদালতের জেলা বিচারক হাওয়ার্ড রিডেল বলেছেন, সুইডেনে বিচারের জন্য পাঠানো হলেও জুলিয়ান অ্যাসাঞ্জ মানবাধিকার থেকে বঞ্চিত হবেন না।তবে অ্যাসাঞ্জ এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সুইডেনে তিনটি যৌন অপরাধসহ ধর্ষণের অভিযোগ তিনি অস্বীকার করেছেন বলেও জানা গেছে। বিবিসি।