অ্যাসাঞ্জকে স্থানান্তরের প্রস্তাবে নিশ্চুপ ব্রিটেন ও সুইডেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডন থেকে সুইডেনে ইকুয়েডরের দূতাবাসে স্থানান্তরের বিষয়ে দেওয়া প্রস্তাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য ও সুইডেন সরকার। ‘দ্য সানডে টাইমস’ এ খবর জানিয়েছে।ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো গত শুক্রবার জানান, অ্যাসাঞ্জকে সুইডেনে ইকুয়েডরের দূতাবাসে স্থানান্তরের বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনার কথা ভাবা হচ্ছে।সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার তদন্তকাজে উইকিলিকসের প্রতিষ্ঠাতা যাতে সহযোগিতা করতে পারেন, সে লক্ষ্যে তাঁকে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে পাতিনো জানান।তবে এ প্রস্তাবের বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবার পর্যন্ত কোনো মন্তব্য করেনি।