অ্যাসাঞ্জের তোপের মুখে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মত প্রকাশের স্বাধীনতার কথা বলে শুধু বাগাড়ম্বরই করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা; সম্প্রতি এ অভিযোগে তাঁর কঠোর সমালোচনা করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জ গত বুধবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাক ওবামাকে কঠোর ভাষায় সমালোচনা করেন । এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অ্যাসাঞ্জ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে ‘দু মুখো’ আচরণ করছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাসাঞ্জ জানান, মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টকেই ছাড়িয়ে গেছেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। একদিকে যেমন আরব বিশ্বে মত প্রকাশের স্বাধীনতার জন্য সোচ্চারকণ্ঠ আবার উল্টোদিকে উইকিলিকসকে আটকানোর সব ধরনের চেষ্টাই করছেন তিনি। অ্যাসাঞ্জ জানিয়েছেন, আরব বসন্তের সময় যুক্তরাষ্ট্রের বানানো টিয়ারগ্যাসে চোখ কচলাতে কচলাতে মিশরের তরুণরা যখন শুনলেন যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মত প্রকাশের স্বাধীনতা ও পরিবর্তনের পক্ষে কাজ করছে, তখন তাদের বিস্ময়ের ঘোর তৈরি হয়েছিল। এখন বারাক ওবামার সেই কথা রাখা আর উইকিলিকসের পেছনে লাগা বন্ধ করার সময় এসেছে।জুলিয়ান অ্যাসাঞ্জের ভিডিও বার্তা জাতিসংঘে পৌঁছে দিতে অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো প্যাটিনো । উল্লেখ্য, গ্রেপ্তার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। লন্ডনের ইকুয়েডর দূতাবাস ঘিরে পাহারা বসিয়ে রেখেছে যুক্তরাজ্যের পুলিশ। দূতাবাসের বাইরে বের হলেই তাঁকে গ্রেপ্তার করা হবে এবং সুইডেনে পাঠিয়ে দেয়া হবে। তাঁর বিরুদ্ধে সুইডেনে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রয়েছে।যদিও যুক্তরা সরকার এখন পর্যন্ত অ্যাসাঞ্জের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি বা তাঁকে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য ও সুইডেনের কাছে আবেদনও করেনি তবু অ্যাসাঞ্জের আইনজীবী আশঙ্কা করছেন অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করার পর তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। তাঁর আশঙ্কা অ্যাসাঞ্জকে জেল এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। ।এদিকে অ্যাসাঞ্জ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আশা করছে যুক্তরাজ্য ও ইকুয়েডর। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী প্যাটিনো ও ব্রিটিশ পররাষ্ট্র সচিব উইলিয়াম হগ আজ ২৭ সেপ্টেম্বর এক আলোচনায় বসছেন।অ্যাসাঞ্জ সম্পর্কে প্যাটিনোর মন্তব্য, ‘তিনি একজন উদ্যমী মানুষ তবে তাঁর মানসিক ও শারীরিক অবস্থা নিয়ে আমি চিন্তিত। আমি নিজে এ অবস্থায় থাকলে কি করতাম বলতে পারছি না, কিন্তু তিনি এখন একরকম জেলই খাটছেন বলা চলে।’