অ্যাসাঞ্জের মৃত্যুদণ্ডের আশঙ্কা ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র মৃত্যুদণ্ডাদেশ দিতে পারে বলে জুলিয়ান অ্যাসাঞ্জ যে আশঙ্কা করছেন, তা ভিত্তিহীন। এ আভাস দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। গতকাল সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে।হেগ মন্ত্রীদের বলেন, তৃতীয় কোনো রাষ্ট্র যদি হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চায়, তাহলে যুক্তরাজ্য ও সুইডেন তাঁর মানবাধিকার রক্ষা করার চেষ্টা চালাবে। বিষয়টির সমাধানে আলোচনার জন্য ইকুয়েডরকে আহ্বান জানান তিনি।সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। যুক্তরাজ্য চাইছে, তাঁকে সুইডেনের হাতে তুলে দিতে। কিন্তু অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। তাঁর ভয়, উইকিলিকস গোপন সরকারি নথি ফাঁস করে দেওয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁর বিচার করতে পারে এবং সেই বিচারে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে অ্যাসাঞ্জ গত জুনে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। সম্প্রতি ইকুয়েডর তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাজ্য ও সুইডেন।অ্যাসাঞ্জ দাবি করেন, বৃহত্তর রাজনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে সুইডেনে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করা হয়েছে। তারা চায় মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করার অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হোক। সুইডেনের সরকারি কৌঁসুলি অ্যাসাঞ্জের এই দাবি অমূলক বলে উড়িয়ে দেন।লন্ডনে ইকুয়েডর সরকারের একজন মুখপাত্র বলেন, হেগের এ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি।ওই মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাজ্য যদি অ্যাসাঞ্জকে তাঁর মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয়, তাহলে আমাদের ধারণা, বর্তমান এই কোণঠাসা অবস্থার অতি দ্রুত, স্বচ্ছ ও সম্মানজনক সমাধান সম্ভব।’