অ্যাসিড নিক্ষেপকারীদের ফাঁসি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অ্যাসিড নিক্ষেপকারীদের ফাঁসির দাবি করেছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দুর্বৃত্তের অ্যাসিডে হামলার শিকার ইডেন কলেজের ছাত্রীকে দেখতে সেখানে যান এরশাদ। সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘অ্যাসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে একটি আইন করেছিলাম। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছিলাম। ফাঁসিও দেওয়া হয়েছিল। এখন কঠোরভাবে আইনটি প্রয়োগ করা হয় না। অ্যাসিড নিক্ষেকারীদের ফাঁসি দিন। অ্যাসিড নিক্ষেপ বন্ধ হয়ে যাবে।’এরশাদ বলেন, ‘এই দৃশ্য আমি আর দেখতে চাই না। চোখে পানি চলে আসে।’ তিনি এ ধরনের অপরাধ বন্ধ করতে তরুণ ও যুবসমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।এরপর এরশাদ একই হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিত্সাধীন টাঙ্গাইলে গণধর্ষণের শিকার ছাত্রীকে দেখতে যান।এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, এরশাদের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।