আ ই নি প রা ম র্শ
সমস্যা: আমি এক বছর আগে সিটি করপোরেশন/পৌরসভার বাইরে গ্রামাঞ্চলে একখণ্ড কৃষিজমি ক্রয় করে সরকারি রেজিস্ট্রির রেট ও নিয়মানুযায়ী দলিল সম্পাদন করেছি। এর দুই মাস পর আমার ক্রয়সূত্রে সহ-শরিক আদালতে ‘মুসলিম আইনানুযায়ী হকসুফা মোকদ্দমা’ রুজু করেছেন। ওই সহ-শরিক প্রায় ১০ বছর আগে একই বিক্রেতার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন। এ ছাড়া আমার জমির তিন দিকেই বর্তমানে তাঁর জমির অবস্থান। তাঁর ও আমার ক্রয় করা জমির বিক্রেতা এবং খতিয়ান একই, কিন্তু দাগ ভিন্ন। উল্লেখ্য, বিক্রেতার সঙ্গে ওই সহ-শরিকের কোনো রক্তের সম্পর্ক নেই। এ অবস্থায় রুজু করা ওই মুসলিম আইন কি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রযোজ্য? ওই মোকদ্দমায় আমার জয়লাভের সম্ভাবনা আছে কি না বা আমাকে জিততে হলে কী তথ্য-প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে হবে, তা বিস্তারিত জানালে বাধিত হব।বিজন বিশ্বাস, ঢাকাপরামর্শ: চিঠির পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে, এ অবস্থায় রুজু করা হকসুফা মোকদ্দমাটি হিন্দু ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য হতে পারবে। মোকদ্দমায় জয়লাভ করতে হলে আপনার আইনজীবীর সঙ্গে পরামর্শক্রমে আদালতে উপযুক্ত দলিল-দস্তাবেজ উপস্থাপন করুন। মামলা চলাকালে বিভিন্ন স্তরে আপনার পক্ষের আইনজীবীই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জহুরুল ইসলাম মুকুলআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসমস্যা: বাবা কিছুদিন আগে হঠাত্ মারা যান। বাবার ঘরে আমরা দুই বোন ও মা আছি। আমার চাচারা তিন ভাই, তিন বোন ছাড়া দাদিও জীবিত আছেন। বাবার সরকারি চাকুরে হিসেবে প্রাপ্ত পেনশন বা এককালীন জমা টাকার কোনো অংশ আমার চাচারা দাবি করতে পারবেন? বা ওই টাকা বণ্টনের ক্ষেত্রে ইসলামি ফরায়েজের প্রশ্ন আসবে কি? এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিলে উপকৃত হব।নাম প্রকাশে অনিচ্ছুকখুলনা পরামর্শ: আপনার বাবার পেনশনের টাকা যদি কাউকে নমিনি করে দিয়ে থাকেন, তাহলে তিনিই আইনত এটি পাবেন। আর যদি নমিনি করে না থাকেন, তাহলে যেহেতু এ টাকা তাঁর সম্পত্তি হিসেবে গণ্য, তাই মুসলিম ফরায়েজমতে বণ্টিত হবে। আপনার বাবার মা ১/৬ অংশ, তাঁর স্ত্রী ১/৮ অংশ এবং তাঁর দুই কন্যা ২/৩ অংশ পাবেন। বাকি অংশ মৃত ব্যক্তির তিন ভাই ও তিন বোনের মধ্যে বণ্টিত হবে। আইন অধিকার ডেস্ক