আ ই নি প রা ম র্শ
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শ্রীনিবাস মৌজায় ১৯৫১ সালের ৪১২১ সাবকবলায় খরিদসূত্রে আমার দাদির সাবেক ৭৪ দাগে ১১ শতক এবং আরেক দাগ ৮২-তে পাঁচ শতক জমি রয়েছে, যার আরএস নম্বর-৫০ এবং বিএস নম্বর-৮৪ ও ১১০ তাঁর নামেই জারি হয়েছে। দলিলবিক্রেতা আ. জব্বার ওরফে পচা গাজী ওই জমির মালিক খরিদসূত্রে মালিক বিদ্যমান ছিল বলে উল্লেখ করেছেন, কিন্তু এতে সাল বা দলিল নম্বরের রেফারেন্স উল্লেখ ছিল না। এ জমি আমরা প্রায় ৬০ বছর ধরে ভোগদখল করে আসছি। পার্শ্ববর্তী ইউনিয়নের এক ব্যক্তি ১৯২৭ সালে পাট্টা কবুলত মোতাবেক এ জমির মালিক ছিলেন বলে দেখা যায়। কিন্তু ১৯২৮-এর পরবর্তী সময়ে এ জমিতে তাঁদের আর দখল ছিল বলে প্রতীয়মান হয় না। এমনকি পাকিস্তান ও বাংলাদেশ আমলের দুটি জরিপই আমাদের নামে হয়েছে।বসবাস উপযোগী আমাদের এ মূল্যবান জায়গা গ্রামের এক ভূমিদস্যু ১৯২৭ সালের পাট্টা কবুলত নামধারী ব্যক্তির ওয়ারিশ থেকে দলিল সৃষ্টি করে এর মালিকানা দাবি করে আসছেন। আমাদের এ জায়গা একটি ভূমিদস্যুর বাড়ি-সংলগ্ন বিধায় তাঁরা এর মূল আকৃতি পরিবর্তন করছেন এবং ভোগদখলে আমাদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছেন। এ ব্যাপারে সদর থানায় (দক্ষিণ) সাধারণ ডায়েরি করা আছে। আসল খতিয়ানের রেফারেন্সবিহীন তাঁদের এ সৃষ্ট দলিলটি বৈধ কি না? তা ছাড়া এ মুহূর্তে আমার করণীয় কী? মোহাম্মদ ইয়াসিনকুমিল্লাপরামর্শ: আপনি যাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁর দাবীকৃত দলিলটি বাতিল চেয়ে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারেন। এর সঙ্গে নিষেধাজ্ঞা চাইতে পারেন, যাতে আপনার জমিতে কোনো বাধা সৃষ্টি করতে না পারেন। সাখাওয়াত হোসেন খান আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।