আ ই নি প রা ম র্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা: জমিজমা-সংক্রান্ত বাটোয়ারা মামলায় নিম্ন আদালতের একটি রায়ের ওপর জামালপুর জেলা জজ আদালতে একটি আপিল মামলা দায়ের করা হয়। এখন আপিল মামলার কোনো রায়ও হচ্ছে না। আমরা এ মামলায় কোনো প্রতিকারও পাচ্ছি না। জামালপুরের জেলা জজ আদালতে ছয় মাস আগে আপিল মামলার শুনানি হওয়ার পরও রায়ের অপেক্ষায় নথি পড়ে আছে। কীভাবে এ মামলার রায় দ্রুত পাওয়া যাবে?উল্লেখ্য, ওই জেলা জজের আদালতে এ রকম অনেক মামলা মাসের পর মাস পড়ে আছে। অনেক মামলা আছে, যা শুধু অ্যাডমিশন হিয়ারিং (প্রাথমিক শুনানি) হয়েছে। চার-পাঁচ মাস ধরে শুধু আপিল মামলা গ্রহণ হবে কি না, সেটার রায়ের অপেক্ষায় আছে। আমরা যাঁরা বিচারপ্রার্থী, তাঁরা দ্রুত রায় (যেকোনো রায়) পাওয়ার জন্য কোনো প্রতিকার পেতে পারি কি? নাম প্রকাশে অনিচ্ছুকজামালপুর। পরামর্শ: এ বিষয়ে মামলার দ্রুত শুনানির জন্য আপনার আইনজীবীর মাধ্যমে নথি উপস্থাপনের দরখাস্ত পেশ করুন। দরখাস্তের মাধ্যমে বিষয়টি আদালতের নজরে আনতে হবে। প্রশান্ত কুমার কর্মকারআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সমস্যা: এক বিঘা জমির অর্ধেক আমাদের নামে বিএস (বাংলাদেশ জরিপ) আর অর্ধেক চাচার নামে হয়েছে। তবে আরএস ও দলিলপত্র সব আমাদের নামে আছে। আমরা সপরিবারে বহু বছর বিদেশে ছিলাম। এসে জানতে পারি, আমাদের এক বিঘা জমি থেকে অর্ধেক চাচার নামে বিএস জরিপ হয়েছে। এ মুহূর্তে আমাদের করণীয় কী? কী করলে তা আমাদের নামে বিএস করতে পারব বা ফিরিয়ে নিতে পারব। পরামর্শ দিলে চিরকৃতজ্ঞ থাকব। ইউছুফ আরমান কক্সবাজার সদর। পরামর্শ: জমির খতিয়ান সংশোধনের জন্য সাধারণত সহকারী সেটেলমেন্ট অফিসে ৩০ ও ৩১ ধারার মামলা করতে হয়। কিন্তু জেলাভিত্তিক এ আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকে। এ সময়সীমা পার হয়ে গেলে আপনি স্থানীয় জোনাল অফিসে আবেদন করে শুনানি করতে পারেন। এতে প্রতিকার না পেলে আপনি দেওয়ানি আদালতে স্বত্ব ঘোষণা চেয়ে মামলাও করতে পারেন। এতে আদালত খতিয়ান সংশোধনের জন্য কর্তৃপক্ষকে আদেশ দিতে পারেন। এ ক্ষেত্রে আপনি দখলে আছেন কি না, তা আপনি স্পষ্ট করেননি। মো. সিরাজ আবিদ জ্যেষ্ঠ আইনজীবী, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট।