আ ই নি প রা ম র্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা: আমার পিতা ক্ষতিগ্রস্ত হিসেবে পুনর্বাসন এলাকায় একটি প্লট পান। ওই প্লটের একটি অংশ বিক্রির জন্য একজন মহিলার নামে বায়নানামা সম্পাদন করেন এবং ওই ক্রেতার স্বামীকে প্লটটির বিষয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার জন্য আমমোক্তার নিযুক্ত করেন। মন্ত্রণালয় থেকে হস্তান্তর অনুমোদন পাওয়া যায়নি এবং বিশ্বস্ত সূত্রে জানতে পারি, মন্ত্রণালয় লিজ দলিল সম্পাদনের আগে হস্তান্তর বিধিসম্মত নয় বলে মতামত দেয়। ওই মতামত উপেক্ষা করা হয় এবং লিজ দলিলে ওই আমমোক্তার তাঁর স্ত্রীর পক্ষে স্বাক্ষর করেন। দলিলের শর্তানুসারে, এটা আইনসম্মত নয়। এখন ওই দলিল থেকে আমমোক্তারের নাম বাদ দেওয়ার বিষয়ে আইনি পরামর্শ জানালে বাধিত হব। লিজ দলিল সংশোধনের বিষয়ে করণীয় কী।শামীমা খাতুন, ঢাকাপরামর্শ: আমমোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি যিনি করেছেন, তিনিই তা বাতিল করতে পারেন। আমমোক্তারনামা দলিল সম্পন্ন করে রেজিস্ট্রি করে নিতে হবে। দলিল সংশোধনের জন্য দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করতে হবে দেওয়ানি আদালতে।মো. তৌহিদুল ইসলামআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।সমস্যা: স্ত্রী ঘরে না আসতে চাইলে তাঁকে কীভাবে আইনত বাধ্য করা যাবে? আমার স্ত্রীকে আমি তালাক দিতে চাই না, কিন্তু তিনি আমার ঘর করতে চান না, তবে প্রতি মাসে ভরণপোষণ দাবি করেন। আমি তাঁর কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাই না। আমাদের বিয়ে হলো দুই বছর। কোনো সন্তান নেই। এখন কী করতে পারি।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা চেয়ে পারিবারিক আদালতে মামলা করতে পারেন। তবে স্ত্রীর ভরণপোষণ দিতে আপনি আইনত বাধ্য।