আ ই নি প রা ম র্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা: কয়েক দিন আগে আমার ভোগদখলকৃত বাড়ির মালিকানা দাবি করেন অন্য একজন। আমি আমার বসতভিটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। দীর্ঘদিন ধরে আমরা এখানে বসবাস করে আসছি। সব খতিয়ান, দলিলপত্র আমাদের নামেই আছে।এক ব্যক্তি দীর্ঘদিন যাবত্ বিদেশ থাকতেন। দেশে ফেরার পর তিনি কয়েক মাস ধরে দলিল-দস্তাবেজ দেখিয়ে আমাদের জায়গা ছেড়ে দিতে বলেন। তিনি বলেন, এ সম্পত্তিতে তাঁর নাম লেখা আছে। এত দিন বিদেশে ছিলেন। তাই কাগজপত্র তাঁর কাছে ছিল না। তিনি নাকি তাঁর বাবার কাছে শুনেছিলেন, এখানে তাঁদের সম্পত্তি আছে। কিন্তু আমার বাবা এখানে বসবাস করেছেন দীর্ঘদিন। এ নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত এবং উত্কণ্ঠায় দিন কাটাচ্ছি। আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। ওই লোক যদি জবরদখল করে উচ্ছেদ করতে চায়। এখন আমার করণীয় কী?মিন্টু নাথ, পাবনাপরামর্শ: কোনো সম্পত্তি যদি কেউ ১২ বছর ধরে ভোগদখল করে, তাহলে ওই সম্পত্তিতে অন্য কেউ বা প্রকৃত মালিকও দাবি না করলে তাহলে এতে দখলস্বত্ব হারায়। অর্থাত্ এতে দখলকারির স্বত্ব জন্মায় । আপনি আপনার সব কাগজপত্র যদি ঠিক থাকে, তাহলে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। আপনি কাছের থানায় একটি সাধারণ ডায়েরি করে রাখতে পারেন। অথবা যদি মনে করেন, এ নিয়ে বিরোধ দেখা দেবে, তাহলে স্বত্ব ঘোষণার মোকাদ্দমা করতে পারেন দেওয়ানি আদালতে। এর সাথে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকারও চাইতে পারেন। ব্যারিস্টার সাখাওয়াত হোসেন খানআইনজীবী,বাংলাদেশ সুপ্রিমকোর্ট