আ.লীগ অন্য দল ভাঙার রাজনীতি করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতি-মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ অন্য দল ভাঙা বা ষড়যন্ত্রের রাজনীতি করে না, বরং অন্যদের ষড়যন্ত্রের শিকার হয়।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এই আলোচনার আয়োজন করে সাধনা সংসদ ও জাতীয় গণতান্ত্রিক লীগ।বিএনপিকে ভাঙতে তৎপরতা চলছে এবং এ জন্য দলটি আওয়ামী লীগের প্রতি অভিযোগের আঙুল তুলেছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সুদৃঢ় থাকলে বাইরের কেউ ঘর ভাঙবে কীভাবে? এত পাগলা ইমান যাঁদের, তাঁদের নিয়ে ঘর করছেন কেন?’বিএনপির আন্দোলনের হুমকির প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যে আন্দোলনের জন্য প্রস্তুত নয়, তা তাদের গত এক বছরের কর্মসূচিতে হাতাহাতি মারামারি দিয়ে প্রমাণ করেছে। ‘বিএনপি কোনো ইস্যু না পেয়ে অ্যান্টি ইন্ডিয়া কার্ড খেলার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি ভারতবিরোধী রাজনীতির পালে যাতে কেউ হাওয়া দিতে না পারে সে জন্য ভারতকেও সতর্ক থাকার আহ্বান জানান। আইনজীবী কাজী এম সাজাওয়ার হোসেনের সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি মোস্তাক আহমেদ ভাষানী প্রমুখ।