আ.লীগ আত্মসমালোচনা করে, বিএনপি তা করে না: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আত্মসমালোচনা করতে পারে, কিন্তু বিএনপি এটা পারে না। তারা পারে আত্মকলহ করতে। আওয়ামী লীগ ভুল স্বীকার করে সংশোধনের চেষ্টা করলেও বিএনপির মধ্যে এমন কোনো চেষ্টা দেখা যায় না।সম্প্রতি সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারদলীয় সাংসদ ওবায়দুল কাদেরের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। এর জবাব দিতে ওবায়দুল কাদের আজ রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করেন।ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল আমার দেওয়া বক্তব্য থেকে মাত্র দুটি লাইন উল্লেখ করে আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমার বক্তব্যের আগের বা পরের কথা উল্লেখ করেননি। এই ধন্যবাদ জানানোটা ইতিবাচক নয়, নেতিবাচক।’মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব হওয়ার আগে তিনি সংযত বক্তব্য দিতেন। এখন তিনি তাঁর ম্যাডামকে খুশি করতে যা-তা বলছেন, উগ্রমূর্তি ধারণ করেছেন। তাঁর মধ্যে অস্থিরতা কাজ করছে। ম্যাডামকে খুশি করার জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রতিযোগতায় লিপ্ত হয়েছেন।বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সরকারের এখনো দুই বছর মেয়াদ আছে। মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। বিএনপির অতীতের কর্মকাণ্ডের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সংসদে নেই। আওয়ামী লীগের সাংসদেরাই জাতীয় সংসদে নিজেদের সমালোচনা করছে। এটা ইতিবাচক দিক। তিনি দাবি করেন, এর ফলে সরকারের উন্নতি হয়েছে।প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ‘অর্থমন্ত্রীর অর্থহীন কথা সরকারের জন্য বিব্রতকর’ এবং নরসিংদীতে পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর সরকারের উদ্দেশে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।