আ.লীগ আমাদের বুকে লাথি দিয়েছে: অলি আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও প্রতিষ্ঠাতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘প্রধান বিরোধী দল বিএনপি আমাদের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেয়নি। পক্ষান্তরে ক্ষমতাসীন আওয়ামী লীগ আমাদের বুকে লাথি দিয়েছে।’ তিনি বলেন, এলডিপি আশা করে জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে এ দেশের মুক্তি আসবে। আজ শনিবার দলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে এলডিপির নেতা বলেন, ‘২০০৮ সালে যখন নির্বাচন হয়, আমি তখনো জনসমক্ষে এ কথা বলিনি যে মহাজোট সরকার তখন আমাদের একটি আসনও দেওয়ার জন্য প্রস্তুত ছিলও না।’ তিনি বলেন, সে সময় মহাজোট সরকার তাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছে। এ ধরনের ব্যবহার একজন সাধারণ মানুষের কাছেও আশা করা যায় না। অলি আহমদ আরও বলেন, ‘আগামী বাজেট অধিবেশন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না। বর্তমান সরকারের পতন অনিবার্য।’