আ.লীগ কখনো কোরআন-সুন্নাহবিরোধী আইন করবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো কোরআন-সুন্নাহবিরোধী আইন করবে না। যারা ধর্মকে ব্যবহার করে, ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে বিপথে নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, নারীর নিরাপত্তা, কাজের সুবিধা ও নারী-পুরুষের সম-অধিকারের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিএনপিসহ বিরোধীদলীয় নেতাদের প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদদের সত্য কথা বলার কথা। কিন্তু কেউ কেউ তা বলেন না।’ দীপু মনি বলেন, বিরোধীদলীয় নেতা দেশে অশান্তি চাইছেন বলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ভালো নয় বলে মন্তব্য করছেন।শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান মিজি, থানা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুর রহমান নান্টু প্রমুখ।