আ.লীগ দেশের মানচিত্র বদলে ফেলেছে: মইন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানচিত্র পরিবর্তন করে ফেলেছে। তিনি প্রশ্ন রাখেন, একাত্তর সালে জনগণ কি অন্যের অধীন হওয়ার জন্য স্বাধীন করেছিল? তিনি দাবি করেন, ট্রানজিটের নামে ইতিমধ্যে ভারতকে বাংলাদেশের করিডর দেওয়া হয়েছে। করিডর দিয়ে যেসব পণ্যবাহী গাড়ি যাবে তাতে বাণিজ্যসামগ্রী থাকবে না যুদ্ধসামগ্রী থাকবে তা স্পষ্ট নয়।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মইন খান বলেন, আওয়ামী লীগ যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছে তা হলো নতুন বোতলে পুরোনো মদ। এ অন্তর্বর্তীকালীন সরকারই দলীয় সরকার। তাদের অধীনে কোনো নির্বাচন হবে না।আয়োজকেরা বলেন, ভারত ও মিয়ানমার কর্তৃক বাংলাদেশের ভূমি দখল, সীমান্তে হত্যা, অপহরণসহ সব আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সাংসদ মাহবুবউদ্দিন, বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।