আ.লীগ নয়, বিরোধী দলই সংলাপ নিয়ে টালবাহানা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সরকারি দল (আওয়ামী লীগ) নয়, বিরোধী দলই সংলাপ নিয়ে টালবাহানা করছে। যদি বিরোধী দল তাদের স্বভাবসুলভ আচরণ করে সংলাপ বন্ধ করে, তবে এর দায় তাদেরই বহন করতে হবে।আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার হরিপুর গ্রামে নতুন বিদ্যুত্ সংযোগের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন।মন্ত্রী দাবি করে বলেন, সরকারের তরফ থেকে সংলাপে অংশগ্রহণের জন্যে বিরোধী দলকে আন্তরিকতার সঙ্গে আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা বাইরে সংলাপ নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছে।এর আগে মন্ত্রী হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছালমা শহীদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী প্রমুখ।