আ.লীগ নারী নির্যাতনবান্ধব সরকার: ওসমান ফারুক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই নারী নির্যাতনের ঘটনা বেড়ে যায়। তাই এরা হলো নারী নির্যাতনবান্ধব সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সোমবার বিকেলে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী নির্যাতক শিক্ষক পরিমল জয়ধরের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এ মানববন্ধনের আয়োজন করে।ওসমান ফারুক বলেন, এই সরকারের গত আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে সেঞ্চুরির ঘটনা ঘটেছে। বর্তমান আমলে ঘটেছে ইডেন মহিলা কলেজে ও আনন্দমোহন কলেজেছাত্রী নির্যাতনের ঘটনা। সর্বশেষ ঘটল ভিকারুননিসায় ছাত্রী ধর্ষণের ঘটনা। তিনি অভিযোগ করেন, সরকার ধর্ষক পরিমলকে বাঁচানোর চেষ্টা করছে।সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।