আ.লীগ নেতা ফজলুল হত্যাকাণ্ডে একজন গ্রেপ্তার
আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক (৩৬) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুলাল (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানার বরদিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।আজ শুক্রবার দুুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের এ তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার মো. মাহাবুবুর রহমান বলেন, দুলাল গ্রেপ্তারের পর ফজলুল হককে গুলি করার কথা স্বীকার করেছেন। ফজলুল হক হত্যাকাণ্ডের রহস্য বের করতে গোয়েন্দাদের একটি তদন্ত দল গঠন করা হয়। দলটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যেসব তথ্য পেয়েছে, তা যাচাই-বাছাই করে দুলালকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।উপকমিশনার আরও বলেন, আগারগাঁও এলাকায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তার হওয়া দুলাল স্বীকার করেছে, এ হত্যাকাণ্ডে তিনিসহ ছয়জন অংশ নেন। তিনি ফজলুল হককে দুটি গুলি করেন। পরে তাঁরা দুটি মোটরসাইকেলে কল্যাণপুর ১১ নম্বর গলিতে পালিয়ে যান। এ হত্যার জন্য দুলালকে পাঁচ হাজার দেওয়া হয়। দুলাল আরও জানিয়েছে, তিনি হেরোইনসেবী। মাদক ব্যবসায়ী লিটন তাঁকে হত্যার জন্য ভাড়া করে।মামলার তদারককারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মো. সোলায়মান বলেন, হত্যা মামলাটি গতকাল রাতে আগারগাঁও থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ালী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাঁর পথ পরিষ্কার করতে ফজলুল হককে হত্যা করেছেন বলে তদন্তে জানা গেছে।প্রসঙ্গত, ১৪ জানুয়ারি শুক্রবার ফজলুল হক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। আগারগাঁও বায়তুন নূর জামে মসজিদের সামনে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। পরে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিেসরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আগারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।