আ.লীগ নেতা হাজী মকবুলকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে পলাতক হিসেবে দণ্ডিত আওয়ামী লীগ নেতা হাজী মকবুল হোসেনকে আগামী সাত দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত সাজার রায়ের বিরুদ্ধে করা তাঁর আপিল শুনানি মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন । আজ বৃহস্পতিবার বিকেলে পৌনে চারটায় বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ আগস্ট অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আক্তার হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। হাজী মকবুল পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে ২০০৮ সালের ৬ মে বিশেষ জজ আদালত-৯ এর বিচারক দুদক আইনে তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।এ রায়ের বিরুদ্ধে এ বছর হাজী মকবুল আদালতে হাজির হয়ে আপিল করে জামিনের আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।