আ.লীগ নেতার মুক্তি, পাঁচ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে রামগড় উপজেলা আওয়ামী লীগের নেতা মুক্তি পাওয়ার পর ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। মো. করিম নামের ওই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় উপজেলার অভ্যন্তরীণ ও ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ অবরোধ চলে।দুই দিন আগে মারামারির একটি ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. করিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর মুক্তির দাবিতে আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।পরে জেলা আওয়ামী লীগের নেতারা সেখানে গিয়ে বাদী নুরুল হকের সঙ্গে সমঝোতা বৈঠক করেন। বাদী তাঁর মামলা প্রত্যাহার করে নিলে বেলা সোয়া দুইটার দিকে মুচলেকা দিয়ে আসামি ছাড়া পান।রামগড় থানার পরিদর্শক (তদন্ত) মো. জোবায়ের প্রথম আলোকে জানান, দুই দিন আগে মারামারির একটি মামলার আসামি হিসেবে করিমকে গ্রেপ্তার করা হয়।তবে আজ সকালে থানাহাজতে করিম প্রথম আলোকে বলেন, প্রশাসনের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়।