আ.লীগ ভোটের জন্য প্রতিশ্রুতি দেয় না: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ ভোটের জন্য প্রতিশ্রুতি দেয় না। মিথ্যা কথা বলে আমরা রাজনীতি করি না।’আজ সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজটিকে সরকারি করার দাবি জানানো হয়। এ সময় মন্ত্রী জানান, স্নাতক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে।কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হালিম, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মুকছেদুর রহমান, সাদরুল আহসান, নবীন শিক্ষার্থী আফরিন, আরিফ আহম্মেদ প্রমুখ। এর আগে কৃষিমন্ত্রী এক কোটি সাড়ে ৩৪ লাখ টাকা ব্যয়ে চারতলা প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।