আ.লীগ যুদ্ধাপরাধীদের বিচার থেকে সরে এসেছে: নজরুল ইসলাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার থেকে সরে এসে মানবতাবিরোধীদের বিচার করছে। তারা প্রকৃত যুদ্ধাপরাধীদের চুক্তি করে ছেড়ে দিয়ে পাকিস্তানে পালিয়ে যেতে সাহায্য করেছে। বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়, তবে তা হতে হবে আন্তর্জাতিকমানের সুবিচার।ট্রেনে অগ্নিসংযোগের মামলায় সিরাজগঞ্জ মুখ্য বিচারিক আদালতে আজ সোমবার হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন। বর্তমানে তিনি এই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে আছেন।নজরুল ইসলাম খান পৌরসভা নির্বাচন সম্পর্কে বলেন, এটি স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরিভাবে অংশ নেওয়ার কথা নয়। অথচ প্রধানমন্ত্রী নিজেই জোটগতভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, বিএনপি কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ৭৫ শতাংশ পৌরসভায় বিরোধী দল-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হবেন। নির্বাচনে বাধা দিয়ে ফলাফল বদলানোর চেষ্টা করলে জনগণ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে বলেও জানান তিনি।আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপাসরনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক আমিরুল ইসলাম জোয়ার্দ্দার ২০ হাজার টাকা মুচলেকায় তাঁদের জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর সিরাজগঞ্জের সয়দাবাদ রেলস্টেশনের পশ্চিম এলাকার মুলীবাড়ি রেলগেট-সংলগ্ন গণছাত্রজমায়েতে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত এবং ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এপিপি গোলাম হায়দার বাদী হয়ে বিএনপির সাত কেন্দ্রীয় নেতার নামে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।