আ.লীগ সংসদীয় দলের সঙ্গে মহাজোটের সাংসদদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেছেন, বিএনপির সব ষড়যন্ত্র সম্মিলিতভাবেই মোকাবিলা করবে মহাজোট।ভবিষ্যতে মহাজোটগতভাবে সব সমস্যার সমাধান করা হবে উল্লেখ করে তিনি বলেন, মহাজোট কোনো দিন ভাঙবে না—অটুট থাকবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইট এম এরশাদ, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মইনউদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন বলে তিনি জানান।চিফ হুইপ আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সংসদীয় দলের সভা শেষে মহাজোটের সাংসদদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বাসস।