আ.লীগ-সমর্থিত ৩৩টি, বিএনপি-সমর্থিত ২৪টিতে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের তৃতীয় দফায় আজ সোমবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। এখন পর্যন্ত ৬০টি পৌরসভার বেসরকারি ফলাফল জানা গেছে। এর মধ্যে ৩৩টি পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন ২৪টি পৌরসভায়। এ ছাড়া নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন ৪টি পৌরসভায়।সর্বশেষ পাওয়া ফলাফলে বিজয়ী মেয়র প্রার্থীরাঢাকা: সাভারে বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র রেফাতউল্লাহ ৪৩ হাজার ১৯৩ ভোট পেয়ে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আশরাফউদ্দিন খান ৪২ হাজার ৮১ ভোট পেয়েছন।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী এ কে এম ইরাদত মানু মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ফয়সাল বিপ্লব পেয়েছেন ১০ হাজার ৮৪৪ ভোট। মীরকাদিম পৌরসভায় নির্দলীয় প্রার্থী শহীদুল ইসলাম শাহীন ১০ হাজার ১৩২ পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মিজানুর রহমান পেয়েছেন ৬ হাজার ৯২ ভোট। মানিকগঞ্জ: সিংগাইরে বিএনপি-সমর্থিত খোরশেদ আলম ৬ হাজার ১১ ভোট পেয়ে মেয়ের হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত মীর মো. শাহজাহান পেয়েছেন ৫ হাজার ৭০৯ ভোট।ধামরাইয়ে বিএনপি-সমর্থিত দেওয়ান নাজিমউদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত শফিক আনোয়ার পেয়েছেন ৭ হাজার ৪৫৫ ভোট।টাঙ্গাইল: কালিহাতীতে আওয়ামী লীগের আনছার আলী নয় হাজার ৮২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলী আকবর জব্বার পেয়েছেন আট হাজার ৯৫৫ ভোট। সখীপুরে আওয়ামী লীগের আবু হানিফ আজাদ চার হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের সানোয়ার হোসেন সজীব পেয়েছেন চার হাজার ৫৪১ ভোট। ধনবাড়ীতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের খন্দকার মনজুরুল ইসলাম। তিনি পেয়েছেন সাত হাজার ১৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম সোবহান পেয়েছেন ছয় হাজার ৩৭৯ ভোট। ভুয়াপুরে আওয়ামী লীগের মাসুদুল হক মাসুদ ছয় হাজার ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর আলম পেয়েছেন দুই হাজার ৭২৬ ভোট। ময়মনসিংহ: ফুলপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শাহজাহান। তিনি পেয়েছেন তিন হাজার ৭০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক পেয়েছেন তিন হাজার ৪৪৯ ভোট। মুক্তাগাছায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাই আকন্দ আট হাজার ৫২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনিসুর রহমান খান রেজুল পেয়েছেন পাঁচ হাজার ৯৮৪ ভোট। গৌরীপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন চার হাজার ৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সফিকুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৩৯১ ভোট। ভালুকায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেজবাহ উদ্দিন কাইয়ুম। তিনি পেয়েছেন সাত হাজার ৮১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মফিজ উদ্দিন সরকার পেয়েছেন ছয় হাজার ৭৭০ ভোট। গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কায়সার আহমেদ চার হাজার ৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের আরেক বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন সুমন পেয়েছেন চার হাজার ৫৭০ ভোট। ত্রিশালে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম আনিসুজ্জামান। তিনি পেয়েছেন ছয় হাজার ৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন চার হাজার ৯০২ ভোট। ঈশ্বরগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ছয় হাজার ৪৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার পেয়েছেন তিন হাজার ১২৯ ভোট। নান্দাইলে বিএনপির এ এস এম আজিজুল ইসলাম সাত হাজার ৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রফিক উদ্দিন ভুঁইয়া পেয়েছেন তিন হাজার ৮২৪ ভোট। রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত মো. তোফাজ্জল হোসেন মিয়া। তিনি পেয়েছেন ১১ হাজার ৮৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মহম্মদ আলী চৌধুরী পেয়েছেন নয় হাজার ১৩৮ ভোট। পাংশায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. ওয়াজেদ আলী মণ্ডল। তিনি পেয়েছেন আট হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবীবুর রহমান ছয় হাজার ১২ ভোট পেয়েছেন। গোয়ালন্দে বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী বর্তমান মেয়র শেখ মো. নিজাম। তিনি পেয়েছেন চার হাজার ৬৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল হাসান ইদ্রিস পেয়েছেন তিন হাজার ৪ ভোট।শেরপুর:শেরপুর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মো. হুমায়ুন করিম রোমান ২১ হাজার ৯১৫ ভোট পেয়েছেন মেয়র নির্বাচতি হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত আ. রাজ্জাক পেয়েছেন ২১ হাজার ৮৬৩ ভোট।নালিতাবাড়ী পৌরসভায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আনোয়ার হোসেন। তিনি পেয়েছেন নয় হাজার ৪৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আবদুল হালিম উকিল পেয়েছেন চার হাজার ১১৭ ভোট। নকলায় বিএনপির মোখলেসুর রহমান তারা চার হাজার ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনির হোসেন পেয়েছেন তিন হাজার ৩৪১ ভোট। নারায়ণগঞ্জ: সোনারগাঁয় নির্দলীয় প্রার্থী নাগরিক কমিটির সাদেকুর রহমান ছয় হাজার ৯৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গাজী মজিবুর রহমান পেয়েছেন পাঁচ হাজার ৮৭৬ ভোট। গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রেজাউল হক সিকদার রাজু। তিনি পেয়েছেন সাত হাজার ৪৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের শেখ মুশফিকুর রহমান লিটন পেয়েছেন তিন হাজার ৫৯৫ ভোট। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সরদার ইলিয়াস হোসেন দুই হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের প্রার্থী ফোরকান বিশ্বাস পেয়েছেন এক হাজার ৬১২ ভোট। কোটালীপাড়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এইচ এম অহিদুল ইসলাম। তিনি পেয়েছেন এক হাজার ৫৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মো. কামাল হোসেন শেখ পেয়েছেন এক হাজার ৪৯৫ ভোট। জামালপুর: সরিষাবাড়ীতে বিজয়ী হয়েছেন বিএনপির ফয়জুল কবীর তালুকদার। তাঁর ভোট ১৫ হাজার ৮৪৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনির উদ্দিন পেয়েছেন সাত হাজার ৬০২ ভোট। মাদারগঞ্জে বিএনপির মোশারফ হোসেন তালুকদার আট হাজার ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া পেয়েছেন ছয় হাজার ৫৫৬ ভোট। মেলান্দহে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র দিদার পাশা। তিনি পেয়েছেন সাত হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের এম রফিকুল ইসলাম পেয়েছেন চার হাজার ৮৩৯ ভোট। ইসলামপুরে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের শেখ সাত হাজার ৩১৬ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন সরকার পেয়েছেন ছয় হাজার ৯০ ভোট। দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ নয় হাজার ১৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুস সালাম খন্দকার পেয়েছেন ছয় হাজার ৪৩৬ ভোট। শরীয়তপুর: নড়িয়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. হায়দার আলী। তিনি পেয়েছেন সাত হাজার ২৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আলী ব্যাপারী পেয়েছেন তিন হাজার ৭৩৮ ভোট। ভেদরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান হাওলাদার এক হাজার ৯৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের প্রার্থী আবদুল হান্নান মিয়া পেয়েছেন এক হাজার ৪৬৬ ভোট। ডামুড্যায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল। তিনি পেয়েছেন দুই হাজার ৯৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল পেয়েছেন দুই হাজার ৩২৬ ভোট। নেত্রকোনা: নেত্রকোনায় পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রশান্ত রায়। তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মতিয়ুর রহমান খান পেয়েছেন ১৩ হাজার ৭০২ ভোট। মোহনগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির মো. মাহবুবুন্নবী শেখ। তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার ৪৯৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লতিফুর রহমান পেয়েছেন চার হাজার ৩৬ ভোট। দুর্গাপুরে আওয়ামী লীগ-সমর্থিত স ম জয়নুল আবেদীন। তিনি পেয়েছেন তিন হাজার ৬৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের কামাল পাশা পেয়েছেন দুই হাজার ৫৮০ ভোট।কেন্দুয়ায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল হক ভূঁইয়া। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৭৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজনুর রহমান খন্দকার পেয়েছেন তিন হাজার ৭১৫ ভোট। ফরিদপুর: নগরকান্দায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ জাহিদ। তিনি পেয়েছেন এক হাজার ৯৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ এফ এম সিদ্দিকুর আলম পেয়েছেন এক হাজার ৪৯০ ভোট। বোয়ালমারীতে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুস শুকুর শেখ সাত হাজার ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাসানুজ্জামান মিয়া পেয়েছেন পাঁচ হাজার ৫৬৮ ভোট। মাদারীপুর: শিবচর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল লতিফ মোল্লা ৯৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহাদত হোসেন পেয়েছেন ৭৭৯ ভোট। কালকিনিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনায়েত হোসেন। তিনি পেয়েছেন আট হাজার ৬২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের খোকন ব্যাপারী পেয়েছেন সাত হাজার ৮২৯ ভোট।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম কাঞ্চন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৭৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মাজহারুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ৪৯২ ভোট। কটিয়াদীতে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. তোফাজ্জল হুসেন খান ১০ হাজার ৫৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শওকত উসমান শুক্কুর আলী পেয়েছেন আট হাজার ৩১৪ ভোট। কুলিয়ারচরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল হাসান কাজল নয় হাজার ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মো. নুরুল মিল্লাত পেয়েছেন ছয় হাজার ৩৬৪ ভোট। বাজিতপুরে বিজয়ী হয়েছেন বিএনপির এহসান কুফিয়া। তিনি পেয়েছেন তিন হাজার ২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সারওয়ার আলম পেয়েছেন দুই হাজার ৫১৪ ভোট। হোসেনপুরে বিএনপির প্রার্থী এস এম মাহবুবুর রহমান পাঁচ হাজার ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল কাইয়ুম খোকন পেয়েছেন তিন হাজার ২৫৬ ভোট। করিমগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আব্দুল কাইয়ুম। তিনি পেয়েছেন তিন হাজার ৬৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের কামরুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৯২৯ ভোট। ভৈরবে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. শাহীন মিয়া। তাঁর ভোট ১২ হাজার ৩৮৩টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল আলম আক্কাস পেয়েছেন ১১ হাজার ৭৭৬ ভোট। [সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি]