আ.লীগ সাধারণ মানুষের দল: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে সাধারণ মানুষের দল হিসেবে অভিহিত করে বলেছেন, এই দল সব সময় জনগণের কল্যাণে কাজ করে।আজ বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ভোলা জেলা শাখার নেতা-কর্মীদের সঙ্গে বৈঠককালে সূচনা বক্তব্য তিনি এ কথা বলেন। খবর বাসসের।আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ এলাকার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি তাঁদের প্রতি দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের কাছে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মসূচি তুলে ধরারও নির্দেশ দেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিগত মেয়াদে দেশকে যথাযথ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। দেশের মানুষ ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো বুঝতে পারে যে জনগণের কল্যাণের জন্যই সরকার।শেখ হাসিনা বলেন, পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে বঙ্গবন্ধু নির্মমভাবে নিহত হওয়ার পর সামরিক শাসকেরা সংবিধান কাটাছেঁড়া এবং সাধারণ জনগণের কল্যাণের বিষয়গুলোকে উপেক্ষা করে।