আ.লীগের দেশ চালানোর যোগ্যতা নেই: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মনে হয়, এরা ক্ষমতায় এসেছে বিরোধী দলকে দমন করার জন্য। দেশ চালানোর কোনো যোগ্যতা তাদের নেই। সরকারদলীয়রা যোগ্যতা দেখিয়েছে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জমি দখলে। তারা দেশকে জঙ্গলে পরিণত করেছে।রাজধানীর নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘মহান স্বাধীনতা ও শহীদ জিয়া শীর্ষক’ আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।সরকারের মধ্যে মনুষ্যত্ব নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এরা গুণী লোকদের কদর করতে পারে না। এ ক্ষেত্রে মুহাম্মদ ইউনূস ও সিরাজুল ইসলাম চৌধুরীকে অপদস্ত করাই এর প্রমাণ।ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সংবিধান সংশোধন করে জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে যদি বঙ্গবন্ধুর নাম যুক্ত করা হয়, তাহলে সংসদের সেসব অধিবেশনে বিএনপি যোগ দেবে কি না, তা নতুন করে ভাবতে হবে।আজ আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, রাবেয়া সিরাজ প্রমুখ।