আ.লীগের নেতা-কর্মীদের গণপদত্যাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের পদ থেকে ৫৬ জন নেতা-কর্মী আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। দলীয় কোন্দলের কারণে তাঁরা পদত্যাগ করেন বলে জানা গেছে।পদত্যাগকারীদের মধ্যে সাংসদ রেজা আলীও রয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এ ব্যাপারে আবদুল মতিন সরকার বলেন, ‘পদত্যাগপত্র আমার হাতে আসেনি, তবে পদত্যাগের বিষয়টি সত্য।’এ ব্যাপারে সাংসদ রেজা আলী মুঠোফোনে জানান, ৫৬ জন নেতা-কর্মী পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ঘটনা সত্য।যাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাঁরা হলেন সাংসদ রেজা আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, পৌর মেয়র এ বি এম আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সবুজ প্রমুখ।গত শনিবার ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভায় কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানউল্লাহকে বহিষ্কারের জন্য সাংসদ রেজা আলীর অনুসারীরা প্রস্তাব করেন। এতে সভায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। নেতা-কর্মীরা সাংসদ রেজা আলীর উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন উপজেলা আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক লুত্ফুন্নাহার বিউটি গুরুতর আহত হন। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগে বিভক্তি দেখা দেয়। এরই জের ধরে সাংসদের অনুসারীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।